চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ প্রতিরোধে প্রচারণা চালিয়েছে রেল সেবাভিত্তিক সংগঠন উপকূল এক্সপ্রেস। গতকাল ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া রেলওয়ে জংশন থেকে এ কর্মসূচি শুরু করা হয়। সংগঠনের সদস্যরা ট্রেনে পাথর নিক্ষেপকারীদের ধরতে ও স্থানীয়দের মাঝে সচেতনতা সৃষ্টি করতে যাত্রীদের মধ্যে লিফলেট বিতরণ করেন। রেলওয়ে কন্ট্রোল রুমের তথ্য অনুযায়ী, গত এক বছরে পূর্বাঞ্চল রেলপথের বিভিন্ন স্থানে পাথর নিক্ষেপের ঘটনা শতাধিক।
চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ বন্ধে ব্রাহ্মণবাড়িয়ায় প্রচারণা
চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ প্রতিরোধে প্রচারণা চালিয়েছে রেল সেবাভিত্তিক সংগঠন উপকূল এক্সপ্রেস।









