চুয়াডাঙ্গায় আমন ধান ও চাল সংগ্রহ অভিযান শুরু হয়েছে। গতকাল দুপুর সাড়ে ১২টায় সদর খাদ্যগুদাম প্রাঙ্গণে চুয়াডাঙ্গা জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার সংগ্রহ অভিযানের উদ্বোধন করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চুয়াডাঙ্গা জেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা রেজাউল ইসলাম। তিনি বলেন, চলতি মৌসুমে কৃষকদের কাছ থেকে ১ হাজার ৫২৭ টন ধান এবং জেলার ৭৪ চালকল মালিকের কাছ থেকে ৪ হাজার ১৩২ টন সিদ্ধ চাল কেনা হবে। ধান প্রতি কেজি ২৬ টাকা, চাল ৩৭ টাকা কেজি দরে কেনা হবে।









