ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দি সেতুর পর আলিপুরা সেতুতে মেরামত চলবে। এ কারণে চট্টগ্রাম থেকে ঢাকামুখী এক লেনে যান চলাচল থাকবে। আজ বেলা ১টা থেকে আড়াইটা পর্যন্ত সড়ক ও জনপথ বিভাগের (সওজ) এ মেরামতকাজ চলবে। বিষয়টি নিশ্চিত করেছে হাইওয়ে পুলিশ

এতে ধারণা করা হচ্ছে, মেরামতকাজ চলাকালে আলিপুরা সেতুর ঢাকামুখী লেন দিয়ে যানবাহন চলাচল বিঘ্নিত হবে। এসময় ঢাকামুখী এক লেন দিয়ে যানবাহন চলাচল করবে। ফলে ওই এলাকায় যানবাহনের ধীরগতি ও সাময়িক যানজট সৃষ্টি হতে পারে।

নারায়ণগঞ্জ সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী আবদুর রহিম বিষয়টি নিশ্চিত করেছেন।

এ পরিস্থিতিতে যাত্রী ও চালকদের পর্যাপ্ত সময় হাতে নিয়ে ভ্রমণের জন্য অনুরোধ করেছে হাইওয়ে পুলিশ।