অহিংস গণঅভ্যুত্থানের অন্যতম সংগঠক মাহবুবুল আলম চৌধুরীকে গ্রেফতার করেছে কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) এর সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন ডিভিশনের একটি টিম।

সোমবার (২৫ নভেম্বর) রাত ৮টা ১৫ মিনিটে ঢাকার শান্তিনগর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

সিটিটিসি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শান্তিনগর এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়েছে।

সিটিটিসি সূত্রে আরো জানা যায়, মাহবুবুল আলম চৌধুরী অহিংস গণঅভ্যুত্থানের কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম সদস্য সচিব এবং অন্যতম আহ্বায়ক।

গ্রেফতারকৃত মাহবুবুল আলমকে শাহবাগ থানায় হস্তান্তর করা হয়েছে এবং তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।