দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার একটি বাড়ি থেকে এক দম্পত্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ধারণা করা হচ্ছে, গতরাতের কোনো এক সময় তাদের হত্যা করে দুর্বৃত্তরা।
গতকাল বৃহস্পতিবার দিবাগত রাতে নবাবগঞ্জ উপজেলার ভাদুড়িয়া ইউনিয়নের নির্শা কাজলদিঘী গ্রামে নিজেদের শোবার ঘর থেকে হাফিজুল ইসলাম (৭০) ও তার স্ত্রী ফেন্সী বেগমের (৫৫) লাশ উদ্ধার করা হয়। তাদের মৃত্যুর কারণ হত্যা; নাকি আত্মহত্যা, তা এখনো জানতে পারেনি পুলিশ।
আজ শুক্রবার দুপুরে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে হাফিজুলের ঘর থেকে স্ত্রীসহ তার লাশ উদ্ধার করা হয় বলে জানায় নবাবগঞ্জ থানা পুলিশ। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে সিআইডির একটি টিম দিনাজপুর থেকে আসছে। তারা এলে লাশের সুরতহাল করা হবে। তদন্তের পর বিস্তারিত বলা যাবে।










