শুল্ক ফাঁকি দিয়ে নৌপথে বাগেরহাটের মোংলায় আনা বিদেশী সিগারেট জব্দ করা হয়েছে। এ সময় দুই চোরাকারবারি পালিয়ে গেলেও জড়িত একজনকে আটক করেছে পুলিশ। গতকাল ভোররাতে পশুর নদীসংলগ্ন কানাইনগর বেড়িবাঁধ এলাকা থেকে তাকে আটক করা হয়। 

আটক রকমত উল্লাহ হাওলাদার ওরফে সুজন (২৮) উপজেলার চাঁদপাই ইউনিয়নের কানাইনগর এলাকার কুদ্দুস হাওলাদারের ছেলে। মোংলা থানার ওসি মোহাম্মদ মনিরুল বলেন, ‘‌কানাইনগর মোড়ে অবস্থানকালে গোপন সংবাদের ভিত্তিতে ৯৫০ প্যাকেট বিদেশী কেন্ট সিগারেটসহ রকমত উল্লাহ হাওলাদার ওরফে সুজন নামে একজনকে আটক করা হয়।’