আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বুধবার (১০ ডিসেম্বর) জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন। এ ভাষণ রেকর্ডের প্রস্তুতির জন্য বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) ও বাংলাদেশ বেতারকে চিঠি দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

চিঠিতে বুধবার সিইসির ভাষণ তাৎক্ষণিকভাবে রেকর্ড করে প্রচারের প্রস্তুতি নিতে নির্দেশ দেয়া হয়েছে। সিইসির এ ভাষণের মধ্য দিয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে।

সোমবার (৮ ডিসেম্বর) দুপুরে ইসি সচিব আখতার আহমেদ সাংবাদিকদের জানান, সিইসির ভাষণ রেকর্ডের বিষয়ে বিটিভি ও বেতারকে আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে।