পুলিশের তিন অতিরিক্ত মহাপরিদর্শককে (অতিরিক্ত আইজিপি) বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে।

বুধবার (১ জানুয়ারি) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব নাসিমুল গনি স্বাক্ষরিত পৃথক তিনটি প্রজ্ঞাপনে এ কর্মকর্তাদের চাকরি থেকে অবসরে পাঠানোর বিষয়টি জানানো হয়।

কর্মকর্তারা হলেন- মল্লিক ফখরুল ইসলাম, সেলিম মো. জাহাঙ্গীর ও ওয়াই এম বেলালুর রহমান।

প্রজ্ঞাপনে বলা হয়, অবসরপ্রাপ্ত কর্মকর্তারা বিধি অনুসারে অবসর-পরবর্তী সুবিধা পাবেন।