রাজধানীর রামপুরায় সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত পরিচয় এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। হাতিরঝিল থানা পুলিশ তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠিয়েছে।

প্রত্যাক্ষদর্শীরা জানান, বিকেলে রামপুরা থেকে বনশ্রীর দিকে যাওয়র রাস্তার মুখে সড়ক দুর্ঘটনায় ওই বৃদ্ধা নিহত হন। প্রথমে রামপুরা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহটি উদ্ধার করে। পরে তারা হাতিরঝিল থানা পুলিশকে সেটি হস্তান্তর করে।

রামপুরা থানার ডিউটি অফিসার উপপরিদর্শক জুলহাস মিয়া জানান, দুর্ঘটনার খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে মোবাইল টিম পাঠানো হয়। কিন্তু দুর্ঘটনাস্থলটি হাতিরঝিল থানায় হওয়ার পরে মরদেহটি তাদের বুঝিয়ে দেয়া হয়েছে। মরদেহের সুরতহাল এবং ময়নাতদন্তের জন্য ঢামেক হাসোতাল মর্গে পাঠানো হয়েছে।