সিরাজগঞ্জের উল্লাপাড়ায় স্বামী হত্যার দায়ে স্ত্রীসহ দুজনকে বিনাশ্রম যাবজ্জীবন কারাদণ্ড ও ২০ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন আদালত। গতকাল দুপুরে জেলা ও দায়রা জজ ফজলে খোদা মো. নাজির আসামিদের উপস্থিতিতে এ রায় দেন। সাজাপ্রাপ্তরা হলেন জেলার উল্লাপাড়ার কয়ড়া হরিশপুর গ্রামের ইসহাক আলীর মেয়ে আছিয়া খাতুন (৪১) ও তার প্রেমিক পাশের মোহনপুর ইউনিয়নের লাহিড়ীপাড়া গ্রামের মোহাম্মদ আলীর ছেলে রমজান আলী (৪২)। জেলা ও দায়রা জজ আদালতের স্টেনোগ্রাফার রাশেদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
কোর্ট ইন্সপেক্টর আবুল কালাম আজাদ বিষয়টি নিশ্চিত করে জানান, ২০১৬ সালের ১ জুন পরকীয় প্রেমিক রমজান আলীর সহযোগিতায় আছিয়া তার স্বামী আবু বকরকে হত্যা করেন। এ ঘটনায় নিহতের ভাই আবু হানিফ থানায় মামলা করেন। ১৩ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে আদালত পরকীয়া প্রেমিকসহ আছিয়াকে
বিনাশ্রম যাবজ্জীবন কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করেন।









