ডিএমপির ডেমরা জোনের এডিসি মহসিন মাসুদ জানান, মিতু আক্তার চারদিনের পুলিশের রিমান্ডে ছিলেন। গতকাল বৃহস্পতিবার রিমান্ড শেষে আদালতে হাজির করার ঠিক কিছুক্ষণ আগে সকাল ১০টার দিকে পুলিশ হেফাজত থেকে তিনি পালিয়ে যান।

পুলিশ জানায়, এ ঘটনায় যাত্রাবাড়ী থানার এক উপপরিদর্শক (এসআই) ও সহকারী উপপরিদর্শকসহ (এএসআই) ডিউটিতে থাকা চার পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়েছে। পাশাপাশি মিতু আক্তারকে গ্রেফতার করতে অভিযান চলছে।