মহান মুক্তিযুদ্ধের ইতিহাস ও সীমান্তবর্তী এলাকার মানুষের জীবনযাত্রার মান তুলে ধরতে সাইকেলযাত্রা শুরু করেছেন অভিযাত্রী সংগঠনের কয়েকজন তরুণ-তরুণী। গতকাল সকালে দিনাজপুরের বিরামপুর থেকে সাইকেল চালিয়ে যাত্রা শুরু করেন তারা। এর আগে তারা বিরামপুর থেকে হিলি সীমান্তে আসেন। এ সময় তারা স্বরূপ মুহাড়াপাড়ায় নির্মিত সম্মুখসমর পরিদর্শন, হিলি সীমান্ত ও রেলস্টেশন এলাকা ঘুরে দেখেন।