এর মধ্যে নিশ্চিত হামে ৯৯ জন ও হামের উপসর্গ নিয়ে ৮৬৪ জনের প্রাণহানি হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তর গতকাল প্রকাশিত প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, শুক্রবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে যাদের মৃত্যু হয়েছে তাদের দুজন ঢাকা বিভাগের আর একজন খুলনা বিভাগের। এ সময় ৫৭ জনের দেহে হাম শনাক্ত হয়েছে। একই সময়ে হামের উপসর্গ পাওয়া গেছে আরো ৮৮৬ জনের শরীরে।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত সারা দেশে মোট সন্দেহভাজন হাম সংক্রমণের সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৫৫ হাজার ৬৭৮ জনে। একই সময়ে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়েছে ১৮ হাজার ৮৫৩ জন।

তথ্য অনুযায়ী, এ পর্যন্ত সারা দেশের হাসপাতালে মোট ১ লাখ ৩৬ হাজার ২৫৭ জন রোগী হামের উপসর্গ নিয়ে ভর্তি হয়েছে। তাদের মধ্যে ১ লাখ ৩১ হাজার ২৬৪ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছে।