জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউট (এনআইএমসি) মিডিয়া অ্যাওয়ার্ড-২০২৩ পাচ্ছেন বণিক বার্তার রাজশাহী জেলা প্রতিনিধি ফেরদৌস সিদ্দিকী। গ্রামীণ জনগোষ্ঠীর সেবাপ্রাপ্তিতে ইউনিয়ন পরিষদের সিটিজেন চার্টার নিয়ে প্রতিবেদন প্রকাশের পরিপ্রেক্ষিতে এ অ্যাওয়ার্ড পাচ্ছেন তিনি। মিডিয়া অ্যাওয়ার্ডটি প্লাটফরম ফর ডায়ালগ প্রকল্পের অধীনে প্রদান করা হয়।
গত ৭ জানুয়ারি ‘গ্রামীণ সেবা সহজ করেছে ইউপি কার্যালয়ের সিটিজেন চার্টার’ শিরোনামে বণিক বার্তায় এ প্রতিবেদন প্রকাশিত হয়।
জানা গেছে, এনআইএমসি মিডিয়া অ্যাওয়ার্ড-২০২৩ পাচ্ছেন ফেরদৌস সিদ্দিকীসহ ১০ গণমাধ্যমকর্মী। প্রত্যেকেই সরকার প্রণীত সুশাসনের পাঁচটি কৌশলপত্র নিয়ে প্রতিবেদন তৈরি করেন। আজ ঢাকায় এনআইএমসি মিলনায়তনে এক অনুষ্ঠানে অ্যাওয়ার্ড বিজয়ীদের হাতে সম্মাননা স্মারক তুলে দেয়া হবে। ফেরদৌস সিদ্দিকী নওগাঁর নিয়ামতপুরের নিমদীঘি গ্রামের বাসিন্দা।









