রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে বিএনপির নির্বাচনী ইশতাহার ঘোষণা অনুষ্ঠান শুরু হয়েছে। শুক্রবার (৬ ফেব্রুয়ারি) পবিত্র কুরআন তিলায়াত ও জাতীয় সংগীত পরিবেশনের মধ্যে দিয়ে এ অনুষ্ঠান শুরু হয়। এরই মধ্যে অনুষ্ঠানে যোগ দিয়েছেন দলের চেয়ারম্যান তারেক রহমান, সিনিয়র নেতারাসহ যুগপতের শরিক দলের নেতারাও উপস্থিত হয়েছেন।

Screenshot 2026-02-06 154546

এছাড়া বিভিন্ন গণমাধ্যমের সম্পাদক, সুশীল সমাজের প্রতিনিধি ও কূটনীতিকরা অংশগ্রহণ করেছেন। ‘করবো কাজ গড়বো দেশ’ এ প্রতিপাদ্য নিয়ে তৈরি করা হয়েছে দলটির ইশতাহার।

এতে ২০১৬ সালে বেগম খালেদা জিয়া ঘোষিত ২০৩০ রূপরেখা ও তারেক রহমানের ৩১ দফা কর্মসূচি যুক্ত করা হয়েছে। এছাড়া ২০১৮ সালের ১৯ দফা ইশতেহারের অনেক বিষয়ও নতুন ইশতেহারে প্রাধান্য পেয়েছে।