কক্সবাজার শহরে চাঁদাবাজি মামলায় আলোচিত লাল মিয়াসহ দুজনকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। গতকাল রাতে শহরের দক্ষিণ বাহারছড়া থেকে লাল মিয়া ও তার ছেলে হাসান মো. বকুলকে গ্রেফতার করা হয়। এর আগে সুগন্ধা পয়েন্টের ঝিনুক ব্যবসায়ী নুরুল আলম বাদী হয়ে কক্সবাজার সদর মডেল থানায় পাঁচজনের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা করেন।