ফেনীর ছাগলনাইয়া উপজেলার তিনটি প্রতিষ্ঠানকে ৪০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত। জ্বালানি তেল খোলা বাজারে বিক্রি ও ওজনে কম দেয়া, মেয়াদোত্তীর্ণ বেকারি ও মিষ্টিজাতীয় পণ্য মোড়কজাত করার অপরাধে এ জরিমানা করা হয়। গতকাল দুপুরে ছাগলনাইয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম কমল অভিযানের নেতৃত্ব দেন। পণ্যের গুণগত মান নিয়ন্ত্রণ ও জনস্বার্থে এ ধরনের অভিযান চলমান থাকবে বলে জানান বিএসটিআই কুমিল্লা অফিসের কর্মকর্তা আরিফ উদ্দিন।