বাগেরহাট ও পিরোজপুর থেকে গতকাল দুটি অজগর উদ্ধার করা হয়েছে। দুপুরে শরণখোলা উপজেলার পহলান বাড়ির সামনে থেকে স্থানীয়রা অজগরটি উদ্ধার করে। অজগরটির ওজন ১২ কেজি, ১০ ফুট লম্বা। এছাড়া বিকালে পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার উলুবুনিয়া এলাকা থেকে বন বিভাগের সদস্যরা ১৭ ফুট লম্বা একটি অজগর উদ্ধার করেছে। উদ্ধার হওয়া অজগরটির ওজন অন্তত ২০ কেজি। পরে দুটি অজগরই সুন্দরবনে অবমুক্ত করা হয়েছে বলে জানান পূর্ব বন বিভাগের শরণখোলা রেঞ্জের বগী স্টেশন কর্মকর্তা সাদিক মাহমুদ।
বাগেরহাট ও পিরোজপুরের লোকালয়ে দুই অজগর
বাগেরহাট ও পিরোজপুর থেকে গতকাল দুটি অজগর উদ্ধার করা হয়েছে। দুপুরে শরণখোলা উপজেলার পহলান বাড়ির সামনে থেকে স্থানীয়রা অজগরটি উদ্ধার করে। অজগরটির ওজন ১২ কেজি, ১০ ফুট লম্বা।










