জয়পুরহাটে বড় ভাইকে হত্যার দায়ে ছোট ভাইসহ ১৭ জনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এছাড়া নরসিংদীতে আরেকটি একটি হত্যা মামলায় ১০ জনের যাবজ্জীবন সাজা দেয়া হয়েছে। গতকাল দুপুরে জয়পুরহাটের অতিরিক্ত জেলা দায়রা জজ-২ আদালতের বিচারক আব্বাস উদ্দীন এবং নরসিংদীর অতিরিক্ত জেলা ও দায়রা জজ শামীমা পারভিন এ রায় ঘোষণা করেন।

আদালত সূত্রে জানা গেছে, জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার সালেহ মোহাম্মদের সঙ্গে তার ছোট ভাই মোহাম্মদ আলীর জমি নিয়ে বিরোধ ছিল। ২০০৯ সালের ২ মে সালেহ মোহাম্মদকে কুপিয়ে জখম করে মোহাম্মদ আলী ও তার লোকজন। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। 

অন্যদিকে ২০১৭ সালের ১৬ আগস্ট রাতে কর্মস্থল নরসিংদী শহরের তরোয়া এলাকা থেকে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন ইঞ্জিনিয়ার আলামিন। ঢাকা-সিলেট মহাসড়কের দড়িকান্দি এলাকায় দুর্বৃত্তরা তাকে কুপিয়ে হত্যা করে মোটরসাইকেলটি ছিনিয়ে নেয়।