রাঙ্গামাটির নানিয়ারচরে সুবাহু চাকমা (৫৫) ওরফে গিরি নামে ইউপিডিএফের এক স্থানীয় সংগঠককে গুলি করে হত্যার অভিযোগ উঠেছে। গতকাল সকালে উপজেলার সাবেক্ষং ইউনিয়নের রাঙিপাড়ার সূর্যমণিমূর্তি নামক এলাকায় তাকে গুলি করে হত্যা করে সন্ত্রাসীরা। নিহত সুবাহু চাকমা উপজেলার এগারাল্যাছড়া গ্রামের বিরাজ মোহন চাকমার ছেলে।
গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে ইউপিডিএফ রাঙ্গামাটি জেলা ইউনিট সংগঠক শান্তিদেব চাকমা জানান, গতকাল সকাল ৮টার দিকে সুবাহু চাকমা সূর্যমণিমূর্তি এলাকায় গেলে সন্ত্রাসীরা তাকে গুলি করে হত্যা
করে। তবে নানিয়ারচর থানার ওসি সুজন হালদার জানান, হত্যাকাণ্ডের কোনো ধরনের আলামত পাওয়া যায়নি।










