শোভাযাত্রা, আলোচনা সভার মধ্য দিয়ে দিনাজপুরের হিলি শত্রুমুক্ত দিবস পালিত হয়েছে। গতকাল হাকিমপুর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আয়োজনে মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয় চত্বর থেকে শোভাযাত্রা বের করা হয়। পরে দিনটি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় বক্তারা দিনটিকে সরকারিভাবে পালনের দাবি জানান।