ফেনীতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের
শিক্ষার্থীরা বিক্ষোভ করেছেন।
সোমবার (২৯ জুলাই) বিকালে মহাসড়কের রামপুর লাতু মিয়া সড়কের মাথায়
এ বিক্ষোভ অনুষ্ঠিত হয়। বিক্ষোভকালে মহাসড়কের উভয় লেইনে পরিবহন চলাচল সম্পূর্ণ বন্ধ
হয়ে যায়। প্রায় আধা ঘন্টা বিক্ষোভের পর শিক্ষার্থীরা পুলিশ দেখে সটকে পড়ে। অবশ্য
কিছুক্ষণ পর সড়কে যান চলাচল স্বাভাবিক হয়ে যায়। বিক্ষোভ ও সড়ক অবরোধের ঘটনায় গাড়ি ভাংচুর
অথবা হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
ফেনী মডেল থানার ওসি মুহাম্মদ রুহুল আমীন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে
পৌঁছার আগেই বিক্ষোভকারীরা পালিয়ে গেছে।










