ভারত থেকে বাংলাদেশে অনুপ্রবেশের দায়ে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে আটক হয়ে বিভিন্ন মেয়াদে কারাভোগ শেষে নিজ দেশে ফিরে গেলেন নারী ও পুরুষসহ ভারতীয় তিন নাগরিক।
গতকাল দুপুর সাড়ে ১২টায় হিলি সীমান্তের চেকপোস্ট গেটের শূন্য রেখা দিয়ে বিজিবি ও বিএসএফের উপস্থিতিতে হিলি ইমিগ্রেশন চেকপোস্টের ওসি সেকেন্দার আলী ভারতের হিলি অভিবাসন পুলিশের ওসি শিপ্রা রায়ের হাতে তাদের তুলে দেন।
দেশে ফেরত যাওয়া ভারতীয় তিন নাগরিক হলেন গুজরাটের আহমেদাবা জেলার রামল থানার ভিনোভাভাবি নগর গ্রামের লালতা শিংয়ের ছেলে রাজপুত চন্দ্রপাল শিং (৪৬), পশ্চিমবঙ্গের
বাকুরা জেলার দমদম গ্রামের শেখর রায়ের মেয়ে ঐশি রায় (২২) ও দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর থানার দাইনুর তেলিপাড়া গ্রামের মনসুর আলীর স্ত্রী গুলশান বিবি (৪২)।










