সিরাজগঞ্জের কামারখন্দের চর কামারখন্দ থেকে আহত দুটি শামুকখোল পাখি উদ্ধার করা হয়েছে। তবে তাত্ক্ষণিকভাবে একটি পাখি মারা গেছে। অন্যটিকে সুস্থ করার চেষ্টা চলছে। গতকাল দুপুরে পরিবেশবাদী সংগঠন দ্য বার্ড সেফটি হাউজের কাছে জীবিত পাখিটি হস্তান্তর করেন স্থানীয় যুবক রাহুল শেখ। দ্য বার্ড সেফটি হাউজের চেয়ারম্যান মামুন বিশ্বাস জানান, মঙ্গলবার বিকালে ওই এলাকায় এক ঝাঁক শামুকখোল পাখির মধ্য থেকে দুটি নিচে পড়ে আহত হয়। স্থানীয় রাহুল শেখ পাখি দুটি উদ্ধার করে আমাকে খবর দেন।