রাঙ্গামাটিতে অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি ও বেকারি খাদ্যসামগ্রী তৈরির অভিযোগে হিলমুন সুইটসকে ৩ লাখ টাকা জরিমানা করেছে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ। গতকাল বেলা ১১টায় শহরের রিজার্ভ বাজারে এ অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট আসিফ বিন ইকরাম। এ সময় জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা মো. মুনতাসির মাহমুদ, নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের স্যানিটারি ইন্সপেক্টর শওকত আলী, রাঙ্গামাটি পৌরসভার স্যানিটারি ইন্সপেক্টর ফিরোজ আল মাহমুদ উপস্থিত ছিলেন।