ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দেশে বসবাসরত বিশেষ ভোটারদের জন্য পোস্টাল ভোট বিডি অ্যাপে নিবন্ধনের সুযোগ দেয়া হয়েছে। শনিবার (৬ ডিসেম্বর) নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের জনসংযোগ বিভাগের পরিচালক রুহুল আমিন মল্লিক পাঠানো এক বিবৃতিতে এ তথ্য তথ্য জানানো হয়েছে।
ইসির নির্দেশনা অনুযায়ী, দেশে বসবাসরত নির্বাচনি দায়িত্বে নিয়োজিত ভোটার, নিজ এলাকার বাইরে থাকা সরকারি চাকরিজীবী এবং আইনি হেফাজতে থাকা ভোটারগণ নির্বাচনি তফসিল ঘোষণার তারিখ থেকে ২৫ ডিসেম্বর পর্যন্ত পোস্টাল ভোট বিডি অ্যাপের মাধ্যমে নিবন্ধন করতে পারবেন।
নিবন্ধনের জন্য ভোটারদের নির্ধারিত অ্যাপ ব্যবহার করতে হবে। বিস্তারিত তথ্য ও নির্দেশনা পাওয়া যাবে বাংলাদেশ নির্বাচন কমিশনের ওয়েবসাইটে।










