মানিকগঞ্জের গাজীখালী নদীতে হয়ে গেল ঐতিহ্যাবাহী বার্ষিক বাইচ। গতকাল বিকালে স্থানীয় দতরা যুবসংঘের আয়োজনে জেলার সাটুরিয়া উপজেলার গাজীখালী নদীতে এ বাইচে খেল্লা, ঘাসি, ডিঙি, কোসাসহ বিভিন্ন এলাকার ১০টি নৌকা অংশ নেয়। বাইচে ঢাকার ধামরাই উপজেলার জলসিংহ গ্রামের কুদ্দুস ফকিরের নৌকা প্রথম হয়। বাইচ শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানে সাটুরিয়া উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট আবদুল মজিদ ফটো, ধানকোড়া ইউপির সাবেক চেয়ারম্যান মো. আলতাফ হোসেনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তি উপস্থিত ছিলেন।