যুবক-যুবতী, হতদরিদ্র নারী-পুরুষ জনগোষ্ঠীর কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ঝিনাইদহে ৩১০ জনকে বিনামূল্যে কম্পিউটার অ্যাপ্লিকেশন ও ড্রাইভিং প্রশিক্ষণ শেষে সনদ প্রদান করা হয়েছে। গতকাল
শহরের আরাপপুরে বহুমুখী মানবকল্যাণ সংস্থার কার্যালয়ে এ সনদ বিতরণ করা হয়েছে। বগুড়া ইউনিয়নের চেয়ারম্যান শফিকুল ইসলাম শিমুলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক আব্দুল লতিফ শেখ। বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ ও সংস্থার সভাপতি জোয়াদ আলী বিশ্বাস, চুয়াডাঙ্গায় বহুমুখী মানবকল্যাণ সংস্থার নির্বাহী পরিচালক বিপুল আশরাফ, সময় সংবাদের রিপোর্টার লোটাস রহমান সোহাগ।
ঝিনাইদহে কম্পিউটার অ্যাপ্লিকেশন ও ড্রাইভিং প্রশিক্ষণের সনদ বিতরণ
যুবক-যুবতী, হতদরিদ্র নারী-পুরুষ জনগোষ্ঠীর কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ঝিনাইদহে ৩১০ জনকে বিনামূল্যে কম্পিউটার অ্যাপ্লিকেশন ও ড্রাইভিং প্রশিক্ষণ শেষে সনদ প্রদান করা হয়েছে।









