ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার গোপনগাঁওয়ে সেনাবাহিনীর নেতৃত্বে যৌথ বাহিনীর অভিযানে এক মাদক ব্যবসায়ীকে দেশীয় অস্ত্র, মাদক, ল্যাপটপ, ট্যাব, মোবাইল, পাসপোর্ট ও নগদ অর্থসহ আটক করা হয়েছে।

ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার গোপনগাঁও সেনাবাহিনীর নেতৃত্বে বৃহস্পতিবার (১০ অক্টোবর) যৌথ বাহিনীর অভিযানে রাত ১২টা ৫০ মিনিটে একজন মাদক ব্যবসায়ীর অবস্থান সম্পর্কে প্রাপ্ত গোপন সংবাদের ভিত্তিতে গোপনগাঁও সেনাবাহিনীর নেতৃত্বে যৌথ বাহিনীর অভিযান পরিচালনা করা হয়।

এই অভিযানে মাদক ব্যবসায়ী নূর মোহাম্মদ (৩৮) নামক ব্যক্তিকে আটক করা হয়। তার কাছ থেকে ৩টি দেশীয় অস্ত্র, ৫০৪ পিস ইয়াবা ট্যাবলেট, ১টি ক্ষুর, ২ টি ল্যাপটপ, ৪টি ট্যাব, ১৭টি অ্যান্ড্রয়েড ফোন, ২২টি ফিচার ফোন, ৪টি পাসপোর্ট ও নগদ ২ লাখ ৫ হাজার ৬০০ টাকা উদ্ধার করা হয়।

পরে গ্রেফতারকৃত ব্যক্তিসহ উদ্ধার দ্রব্যসামগ্রী ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় হস্তান্তর করা হয়।