দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ৬ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন এক হাজার ৫৯৩ জন। আজ রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় স্বাস্থ্য অধিদপ্তর।
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, মারা যাওয়াদের মধ্যে চট্টগ্রাম বিভাগে ২ জন ও খুলনা বিভাগে ২ জন মারা যায়। এছাড়া, বরিশালে ১ জন ও ঢাকায় ১ মারা গেছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছর দেশে ডেঙ্গুতে এ পর্যন্ত মোট ১৮৪ জনের মৃত্যু হয়েছে।
এছাড়া, এ বছর এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ৬১ হাজার ৯৭২ জন।










