সাতক্ষীরায় বাল্যবিয়ে প্রতিরোধ ও সচেতনতা সৃষ্টিতে লাল কার্ড ক্যাম্পেইন
অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সাতক্ষীরা নবারুণ উচ্চ বালিকা বিদ্যালয়ে উন্নয়ন গবেষণা
প্রতিষ্ঠান বারসিক ও জেলা নাগরিক কমিটি এ ক্যাম্পেইনের আয়োজন করে। এসময় শিক্ষার্থীরা
লাল কার্ড প্রদর্শন করে বাল্যবিয়েকে না বলে।
ক্যাম্পেইনে জেলা নাগরিক কমিটির আহ্বায়ক আনিসুর রহিমের সভাপতিত্বে প্রধান
অতিথি ছিলেন সদর উপজেলা সমাজসেবা কর্মকর্তা শেখ শহিদুর রহমান। বিশেষ অতিথি ছিলেন স্বদেশে-এর
নির্বাহী পরিচালক মাধব চন্দ্র দত্ত, জেলা বাল্যবিবাহ প্রতিরোধ কমিটির সদস্য সাকিবুর
রহমান বাবলা প্রমুখ।









