বরিশালে লার্নিং অ্যান্ড আর্নিং ডেভেলপমেন্ট প্রকল্পের আওতায় ৬০ জন শীর্ষ ফ্রিল্যান্সারের মধ্যে ল্যাপটপ বিতরণ করা হয়েছে। গতকাল দুপুরে ইনফিনিটি টেকনোলজি ইন্টারন্যাশনাল লিমিটেড ঢাকার আয়োজনে বরিশাল জেলা প্রশাসকের কার্যালয় সম্মেলন কক্ষে প্রধান অতিথি হিসেবে ল্যাপটপ বিতরণ করেন জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক মো. সোহেল মারুফ। বিশেষ অতিথি ছিলেন জেলা শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন, বরিশালের প্রযুক্তি বিভাগের প্রোগ্রামার আতিকুর রহমান, ইনফিনিটি টেকনোলজি ইন্টারন্যাশনাল লিমিটেডের নির্বাহী পরিচালক আনোয়ার হোসেন প্রমুখ।