রাজধানীর বনানীতে একটি ভবনের পাঁচ তলায় কর্ক সিট এবং হার্ডবোর্ডের গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট।

ফায়ার সার্ভিস জানায়, সন্ধ্যা ৭টা ৭ মিনিটে আগুন লাগার সংবাদ পাওয়া যায়। এরপর সন্ধ্যা ৭টা ২২ মিনিটে চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। কুর্মিটোলা এবং বারিধারা ফায়ার স্টেশনের ৪টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

ফায়ার সার্ভিস আরো জানায়, ৭টা ৫৪ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।