সুন্দরবনে হরিণের ফাঁদসহ তিন চোরা শিকারিকে আটক করেছে বন বিভাগ। বৃহস্পতিবার রাতে সুন্দরবন পূর্ব বন বিভাগের চাঁদপাই রেঞ্জের চান্দেশ্বর এলাকা থেকে এদের আটক করে বনরক্ষীরা। এ সময় তাদের কাছ থেকে ১৫০ ফুট ফাঁদ, শিকারিদের ব্যবহূত ট্রলার, দা ও ছুরি জব্দ করা হয়। আটক শিকারিদের বিরুদ্ধে গতকাল দুপুরে বন আইনে মামলা দিয়ে আদালতে পাঠানো হয়।
আটককৃতরা হলেন বরগুনা জেলার পাথরঘাটা উপজেলার তাফালবাড়ী গ্রামের আবুল শিকদারের ছেলে শাহাদাত শিকদার (৩০), একই
এলাকার মালেক খানের ছেলে কাইয়ুম খান (২২) ও একই উপজেলার দক্ষিণ চরদোয়ানির গ্রামের ছত্তার খানের ছেলে জাকারিয়া খান (২৩)।
সুন্দরবন পূর্ব বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মোহাম্মাদ বেলায়েত হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালিয়ে তিন চোরা শিকারিকে আটক করা হয়েছে। বন আইনে মামলা দিয়ে তাদের আদালতে সোপর্দ করা হয়।










