দুদিন বন্ধের পর রবিবার সকাল ১১টা থেকে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে দুদেশের মাঝে পণ্য আমদানি-রফতানি বাণিজ্যসহ বন্দরের ভেতরের সকল কার্যক্রম শুরু হয়েছে। 

হিলি স্থলবন্দরেরর জনসংযোগ কর্মকর্তা সোহরাব হোসেন বলেন, গত শুক্রবার সাপ্তাহিক সরকারি ছুটি ও গতকাল শনিবার হাকিমপুর পৌরসভার নির্বাচন উপলক্ষ্যে সাধারণ ছুটি থাকায় এই দুদিন হিলি স্থলবন্দর দিয়ে দুদেশের মাঝে পণ্য আমদানি-রফতানি বাণিজ্যসহ বন্দরের ভেতরের সকল কার্যক্রম পুরোপুরি বন্ধ ছিল। আজ রবিবার সকাল ১১টায় ভারত থেকে পণ্যবাহী ট্রাক বন্দরের ভেতরে প্রবেশের মধ্য দিয়ে বন্দর দিয়ে দুদেশের মাঝে পণ্য আমদানি রফতানি বাণিজ্য শুরু হয়। 

একইসাথে বন্দরের ভেতরে আমদানিকৃত পণ্যের পরিক্ষন শুল্কায়ন ও ট্রাক থেকে পণ্য খালাস, ডেলিভারি দেওয়াসহ সকল কার্যক্রম শুরু হয়েছে বলেও জানান তিনি।