আংটিতে ব্যবহূত নয় হাজার পিস মূল্যবান পাথর ভারত থেকে আনার সময় জব্দ করেছেন বেনাপোল কাস্টমস শুল্ক গোয়েন্দা সদস্যরা। তবে এ ঘটনায় কেউ আটক হয়নি।

গতকাল ভারত থেকে ফিরে আসার পথে তাজুল ইসলাম নামে এক যাত্রীর ব্যাগ তল্লাশি করে এ পাথর জব্দ করে শুল্ক গোয়েন্দা। তবে কাস্টমস কর্মকর্তারা পাথর জব্দ করে যাত্রীকে ছেড়ে দেন বলে জানা গেছে। অভিযুক্ত যাত্রী তাজুল ইসলাম চাঁদপুর সদর উপজেলার জালাল উদ্দীনের ছেলে।

কাস্টমস শুল্ক গোয়েন্দা ও তদন্ত সার্কেলের সহকারী পরিচালক মনিরুজ্জামান চৌধুরী বলেন, পাসপোর্টধারী যাত্রী তাজুল ইসলাম ভারত থেকে ফিরে কাস্টমস ও ইমিগ্রেশন কার্যক্রম সম্পূর্ণ করে বের হওয়ার চেষ্টা করেন। এ সময় যাত্রীর চলাফেরা ও ব্যস্ততা দেখে সন্দেহ হয় শুল্ক গোয়েন্দাদের।