কাপ্তাই হ্রদে মাছ ধরা বন্ধের সময়সীমা আরো ১২ দিন বাড়িয়েছে জেলা প্রশাসন। ফলে আগামী ১ সেপ্টেম্বর থেকে মাছ আহরণ শুরু হবে। গতকাল বিকালে জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন খানের সভাপতিত্বে কাপ্তাই হ্রদ ব্যবস্থাপনা ও পরিচালনা কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়। বৈঠকে কাপ্তাই হ্রদ মৎস্য উন্নয়ন ও বিপণন কেন্দ্রের ব্যবস্থাপক কমান্ডার আশরাফুল আলম ভূঁইয়া, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মাহমুদ, জেলা পরিষদ সদস্য বিপুল ত্রিপুরা, মৎস্য গবেষণা ইনস্টিটিউট রাঙ্গামাটি নদী উপকেন্দ্রের কর্মকর্তা লিপন মিয়া প্রমুখ উপস্থিত ছিলেন।