সিরাজগঞ্জের শাহজাদপুরে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে সশরীরে ক্লাস-পরীক্ষা বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। তবে অনলাইনে ক্লাস চালু থাকবে। গতকাল দুপুরে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার সোহরাব আলী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, করোনাভাইরাসের বিস্তার রোধে গতকাল বেলা ১১টায়
বিশ্ববিদ্যালয়ের
উপাচার্য অধ্যাপক ড. শাহ আজমের সভাপতিত্বে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের ১৪তম (বিশেষ) অনলাইন সভা অনুষ্ঠিত হয়। সভায় বিশ্ববিদ্যালয়ে সশরীরে ক্লাস এবং পরীক্ষা ২৩ জানুযারি থেকে ৬ ফেব্রুয়ারি পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়। পাশাপাশি অনলাইন ক্লাস চালু থাকবে বলে জানানো হয়।









