কোটা সংস্কার
আন্দোলন চলাকালে সহিংসতার ঘটনায় এখন পর্যন্ত সারা দেশে ৩০৪ জনকে গ্রেফতার করেছে র্যাব। এর মধ্যে ঢাকায় ৭৭ জন এবং ঢাকার বাইরে থেকে গ্রেফতার করা হয়েছে ২২৭ জনকে।
আজ রোববার (২৮ জুলাই) সকালে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে র্যাব। এতে বলা হয়, সারাদেশে গত ২৪ ঘণ্টায় ১৪ জনকে গ্রেফতার করা হয়। এর মধ্যে ঢাকায় ৬ জন এবং ঢাকার বাইরের ৮ জন।










