এর প্রভাবে পটুয়াখালীর কুয়াকাটাসংলগ্ন বঙ্গোপসাগর উত্তাল হয়ে উঠেছে। জেলার বিভিন্ন এলাকায় থেমে থেমে গুঁড়ি গুঁড়ি থেকে মাঝারি বৃষ্টি হচ্ছে। আকাশও ঘন মেঘে ঢাকা। গতকাল আবহাওয়া অফিস জানিয়েছে, নিম্নচাপটি বিকালে পটুয়াখালীর পায়রা বন্দর থেকে ২৬৫ কিলোমিটার, চট্টগ্রাম থেকে ৪২৫, কক্সবাজার থেকে ৪১৫ ও মোংলা সমুদ্রবন্দর থেকে ২৪৫ কিলোমিটার পশ্চিম-দক্ষিণপশ্চিমে অবস্থান করছিল। এটি উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে আরো ঘনীভূত হতে পারে। তাই পটুয়াখালীর পায়রা, চট্টগ্রাম, কক্সবাজার ও মোংলা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।