মানিকগঞ্জে কালিগঙ্গ নদী থেকে বালি তোলার দায়ে চার ব্যক্তিকে ১৫ দিনের কারাদণ্ড ও তিনজনকে ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল সকালে মানিকগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইকবাল হোসেন এ
ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, মানিকগগঞ্জ সদর উপজেলার নবগ্রাম ইউনিয়নের পাচবারইল গ্রামের জনবসতি এলাকা থেকে এক কিলোমিটারের মধ্যে নদীর তলদেশ থেকে বালি উত্তোলন করা হচ্ছিল। খবর পেয়ে গতকাল সকালে ভ্রাম্যমাণ আদালতের অভিযান শুরু করা হয়। এ সময় বালি উত্তোলনের দায়ে চারজনকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত করা হয়। এছাড়া আরো তিনজনের প্রত্যেককে ৫০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড।









