ফরিদপুরে জেলা সদর থেকে ভাঙ্গায় ফৌজদারি ও দেওয়ানি পাঁচটি আদালত স্থনান্তরের সিদ্ধান্তের প্রতিবাদে আইনজীবীদের আদালত বর্জন কর্মসূচি অব্যাহত আছে। গত বৃহস্পতিবার থেকে এ কর্মসূচি শুরু হয়।
ফরিদপুরের ঐতিহ্য ধ্বংস করে কোনো অবস্থাতেই ওই আদালতগুলো ভাঙ্গায় নিতে দেয়া হবে না, প্রয়োজনে কঠোর প্রতিরোধ গড়ে তোলা হবে বলে মন্তব্য করেছেন আইনজীবীরা।
সম্প্রতি জেলা সদরে অবস্থিত ভাঙ্গা, সদরপুর, চরভদ্রাসন, সালথা ও নগকান্দা উপজেলার দেওয়ানি ও ফৌজদারি আদালত ভাঙ্গায় স্থনান্তরের উদ্যোগ নেয়ার বিষয়টি জানাজানি হয়। গত ৪ মার্চ ফরিদপুরের জেলা ও দায়রা জজ বিষয়টিকে ইতিবাচক উল্লেখ করে আইন মন্ত্রণালয়ে একটি মতামত পাঠান। এতে ক্ষোভে ফেটে পড়েন আইনজীবীরা।









