আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে প্রসিকিউটর হিসেবে চারজন আইনজীবীকে নিয়োগ দিয়েছে সরকার। আজ বুধবার (১ জানুয়ারি) আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনের মাধ্যমে এ নিয়োগ দেয়া হয়েছে।

নতুন নিয়োগ পাওয়া প্রসিকিউটররা হলেন— মো. আব্দুস সোবহান তরফদার (অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল পদমর্যাদার), মো. সহিদুল ইসলাম সরদার ও ফারুক আহাম্মদ (ডেপুটি অ্যাটর্নি জেনারেল পদমর্যাদার) এবং মো. হাসানুল বান্না (সহকারী অ্যাটর্নি জেনারেল পদমর্যাদার)।

অবিলম্বে এ আদেশ কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে বলা হয়েছে।