ক্রাইস্টচার্চে গতকাল ১৭৪ রানের টার্গেটে ব্যাট করতে নেমে বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ান ওপেনিং জুটিতেই পাকিস্তানকে ১০১ রান এনে দেন। এরপর পেস বোলার হাসান মাহমুদ আক্রমণে এসে একই ওভারে বাবর আজম ও হায়দার আলীকে সাজঘরে ফিরিয়ে জমিয়ে দেন ম্যাচ। যদিও খানিক উত্তেজনা শেষে জয় হলো পাকিস্তানেরই। মোহাম্মদ নওয়াজের ঝড়ো ব্যাটিংয়ে বাংলাদেশের সব আশা খড়কুটোর মতো উড়ে যায়। ২০ বলে ৪৫ রানের ইনিংস খেলে অপরাজিত থাকেন তিনি। নওয়াজের ব্যাটে ভর করেই শঙ্কা কাটিয়ে শেষ পর্যন্ত এক বল ও সাত উইকেট হাতে রেখে জয় তুলে নেয় পাকিস্তান। আজ ত্রিদেশীয় সিরিজের ফাইনালে তারা মুখোমুখি হবে নিউজিল্যান্ডের।
নওয়াজ ব্যাটিংয়ে নামার সময় পাকিস্তানের প্রয়োজন ছিল ৪৩ বলে ৭৩ রান। কিন্তু আত্মবিশ্বাসী সব শটে তিনি চাপটা বাংলাদেশের দিকেই ঠেলে দিতে সমর্থ হন।










