যৌথ বাহিনীর বিশেষ অভিযান অপারেশন ডেভিল হান্টে গত ২৪ ঘণ্টায় আরো ৫৩২ জনকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া বিভিন্ন মামলায় ১ হাজার ৫১ জনকে গ্রেফতার করা হয়। সর্বমোট গ্রেফতার করা হয়েছে ১ হাজার ৫৮৩ জনকে।

আজ বুধবার (১৯ ফেব্রুয়ারি) সন্ধ্যায় পুলিশ সদর দপ্তর থেকে এ তথ্য জানানো হয়।

গত ২৪ ঘণ্টায় (গতকাল মঙ্গলবার বিকাল থেকে আজ বিকাল) অভিযানে বেশ কিছু অস্ত্র উদ্ধার করা হয়েছে। অস্ত্রগুলো হলো— বিদেশী পিস্তল ১টি, ম্যাগাজিন ১টি, স্টিলের চাপাতি ১টি, বার্মিজ চাকু ২টি, স্টিলের জং ধরা ছুরি ১টি ও স্টিলের কিরিচ ১টি।