জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীতে ফরিদপুর জেলার ১০২ জন বীর মুক্তিযোদ্ধাকে সম্মাননা দিয়েছে পল্লী প্রগতি সহায়ক সমিতি (পপসস)। গতকাল দুপুরে ফরিদপুর শহরের আলীপুরে সমিতির প্রধান কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সম্মাননা দেয়া হয়। সমিতির নির্বাহী পরিচালক মো. ওলিয়ার রহমান খানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট শামসুল হক ভোলা মাস্টার।