চাঁদপুরের ফরিদগঞ্জে কবরস্থানের গাছ কাটাকে কেন্দ্র করে সংঘর্ষে আলী হায়দার মজুমদার নামের (৬২) এক বৃদ্ধ নিহত হয়েছেন। আহত অবস্থায় ঢাকায় নেয়ার পথে তার মৃত্যু হয়।
সোমবার দিবাগত রাতে উপজেলার গুপ্টি পূর্ব ইউনিয়নের গুপ্টি জমাদ্দার বাড়িতে এ ঘটনা ঘটে।
পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, একটি কবরস্থানের গাছ কাটাকে কেন্দ্র করে একই এলাকার ইসমাইল, সোহাগ, ফয়েজ, হাজেরা বেগম ও দুলালীদের সঙ্গে আলী হায়দারের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে অভিযুক্তরা সংঘবদ্ধ হয়ে তার ওপর হামলা চালায় বলে অভিযোগ উঠেছে। হামলায় তার মাথায় গুরুতর আঘাতসহ শরীরের বিভিন্ন স্থানে জখম হয়।
গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেয়ার পথে মঙ্গলবার রাতে তার মৃত্যু হয়। এ ঘটনার পর অভিযুক্তরা এলাকা ছেড়ে চলে যায়।










