রাজধানীর মগবাজারে আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালে পুনরায় চিকিৎসাসেবা কার্যক্রম চালুর অনুমতি দেয়া হয়েছে। আজ সোমবার স্বাস্থ্য মন্ত্রণালয় হাসপাতালটির লাইসেন্স ফেরত দিয়ে সেবা কার্যক্রম চালুর অনুমোদন দেয়।

এ সিদ্ধান্তের ফলে আগামীকাল মঙ্গলবার সকাল ৮টা থেকে হাসপাতালের বহির্বিভাগ, অন্তর্বিভাগ, জরুরি বিভাগসহ সব ধরনের চিকিৎসাসেবা পুনরায় চালু হবে।

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের সচিব মো. কামরুজ্জামান চৌধুরী স্বাক্ষরিত এক আদেশে হাসপাতালটির কার্যক্রম পুনরায় চালুর অনুমতি দেয়া হয়।