ঢাকা-৯ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়ছেন ডা. তাসনিম জারা। নির্বাচনী এলাকায় নাগরিক সেবাকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দেয়ার অঙ্গীকার ব্যক্ত করেছেন তিনি। তাসনিম জারা বলেন, ‘আমার নির্বাচনী আসন যদিও শহরের প্রাণকেন্দ্র, তার পরও মানুষ যখন চুলা জ্বালায়, রান্না করার জন্য গ্যাস বের হয় না। তবে মাসে মাসে বিলটা ঠিকই দিতে হয়। আমার প্রস্তাবনা হচ্ছে সংসদে গিয়ে “নো সার্ভিস, নো বিল” নীতির পক্ষে আইন প্রস্তাব আনব। এছাড়া পাইপলাইনে গ্যাস দিতে যদি ব্যর্থ হয়, তাহলে এলাকায় যাতে ভর্তুকি বা ন্যায্য দামে এলপিজি সিলিন্ডার সরবরাহ করে।’
‘নো সার্ভিস, নো বিল’ নীতির পক্ষে তাসনিম জারা
ঢাকা-৯ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়ছেন ডা. তাসনিম জারা।














