ময়মনসিংহ নগরীর জিলা স্কুল খেলার মাঠে ভবন নির্মাণের উদ্যোগের প্রতিবাদে সমাবেশ হয়েছে। গতকাল সকালে স্কুল প্রাঙ্গণে এ সমাবেশ করেন স্কুলের প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীরা। সমাবেশ শেষে শিক্ষার্থীদের পক্ষ থেকে স্কুল কর্তৃপক্ষ ও ময়মনসিংহ বিভাগীয় কমিশনারের কাছে স্মারকলিপি দেয়া হয়েছে। বক্তারা বলেন, জিলা স্কুলের খেলার মাঠটি ইতিহাস-ঐতিহ্যের অনন্য সাক্ষী। এ মাঠেই বাংলাদেশ ফুটবল ও ক্রিকেটের অনেক তারকা খেলোয়াড়ের হাতেখড়ি। স্কুলের এক্সটেনশন ভবন নির্মাণ পরিকল্পনা ক্রীড়াঙ্গনকে ধ্বংসের উদ্যোগ।
প্রতিবাদ সমাবেশ
ময়মনসিংহ নগরীর জিলা স্কুল খেলার মাঠে ভবন নির্মাণের উদ্যোগের প্রতিবাদে সমাবেশ হয়েছে।










